ইরানে পুলিশের হেফাজতে মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর হিজাব এবং নৈতিকতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশও রয়েছে। অন্তত ১৫টি শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
রান
দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশে।
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জন মারা গেছেন। আগের দিন একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ।
রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হয়েছে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। এ সময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬০১ জনের দেহে।ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ১২৫ জন।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দিনের প্রথম শোক যাত্রা শুরু হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় চার দিন শায়িত থাকার পর আজ সোমবার ব্রিটেনের স্থানীয় সময় সকাল বেলা, বাংলাদেশ সময় দুপুরের পর রানি দ্বিতীয় এলিজাবেথের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের জন্য শেষ যাত্রা শুরু করবে।প্রথমে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে একটা ধর্মীয় সভা হবে অভ্যাগতদের উপস্থিতিতে।
ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে আজ সোমবার শেষ বিদায় জানাতে প্রস্তুত বিশ্ব। মহাপ্রস্তুতিও সেরেছে ব্রিটেন।
দেশে করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েই চলেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২৭ জন। যা আগেরদিনে তুলনায় প্রায় চার গুণ। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জনে।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য দেখানো হবে ব্রিটেনের ১২৫ প্রেক্ষাগৃহে। এসব প্রেক্ষাগৃহে গিয়ে রানির শেষকৃত্য দেখতে কোনো অর্থ খরচ করতে হবে না।