বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) তাঁর নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। দু'দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।
রান
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। নিজ বাসায় আইসোল্যুশনের থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও তার স্ত্রী ফারিহা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্টুন বিতর্কের ফলে ফ্রান্সের বিরুদ্ধে মুসলিম-প্রধান দেশে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি আরব দেশ ফরাসি জিনিস বয়কটের ডাক দিয়েছে। উত্তেজনা বাড়ছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে।
ট্রান্সফরমার বিষ্ফোরণে ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটম্যান মাহমুদুল্লাহ রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার আগে নিয়ম অনুযায়ী করোনা টেস্ট করালো তার রেজাল্ট পজেটিভ আসে।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত তিন দিন ধরে দেশিটিতে প্রতিদিন লাখের উপর আক্রান্ত হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) দেশটিতে অন্তত এক লাখ ২৯ হাজার ৬০৬ ব্যক্তি কারোনায় সংক্রমিত হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩৬ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২ লাখ ৩৯ হাজার।