ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে গত মঙ্গলবার রাশিয়ান মিসাইল হামলায় দেশটির দুই জেনারেল এবং আরো অন্তত ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।
- চামড়া শিল্পে ঋণে সুদ মওকুফ, ১২ বছরে পরিশোধ ও হার কমাতে উদ্যোগ
- * * * *
- প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী
- * * * *
- চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
- * * * *
- পথচলায় ইতি টানছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’
- * * * *
- মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০
- * * * *
রাশিয়
রাশিয়ার ‘স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে’ জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে জাতিকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
সিরিয়ার ইদলিবে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো ৩৪ জন। স্থানীয় একটি বাজারে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
রাশিয়ার বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের সামরিক বিদ্রোহে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোঝিন বিদ্রোহ করার পরে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর মেয়র শনিবার বলেছেন, রাশিয়ার রাজধানীতে ‘সন্ত্রাস দমনে’ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা কর্মী সরবরাহ সংশ্লিষ্ট ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান দেশের সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রতিশ্রুতি ব্যক্ত করার পর এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। খবর এএফপি’র।
রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার।
ইউক্রেন পুনর্গঠনে ৬০ বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানির উন্নয়নবিষয়ক মন্ত্রী শুলৎসে বলছেন, এই কাজে রাশিয়াকে অর্থ দিতে একদিন বাধ্য করতে হবে।
রাশিয়ার ছোঁড়া ১৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করছে ইউক্রেন। একইসঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করেছে বলে জানিয়েছে তারা।