ভারতীয় রাষ্ট্র নিয়ন্ত্রিত ঋণদাতা ব্যাংক ‘ব্যাংক অব বরোদা’-এর মতে, গত বছর রাশিয়া থেকে আগের বছরের তুলনায় দশ গুণ বেশি তেল আমদানি করেছে ভারত।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাশিয়
ইউক্রেনের ওপর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। মঙ্গলবার বিজয় দিবস উদযাপনের আগে সোমবার রাতে ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিজয় দিবস উদযাপনে মস্কোর প্রস্তুতির মধ্যেই ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে পোস্ট করা এক গোয়েন্দা হালনাগাদ প্রতিবেদনে রোববার বলা হয়েছে, রাশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের শ্রমিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের যুদ্ধ এর জন্য আংশিকভাবে দায়ী।
অবরুদ্ধ শহর বাখমুতে রাশিয়া ফসফরাস বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে যে পুরো বাখমুত জ্বলছে।
রাশিয়ার সর্বাধুনিক হাইপারসনিক মিসাইল কিনজলকে ভূপাতিত করেছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল সেটা।
রাশিয়া বৃহস্পতিবার ক্রেমলিনে ড্রোন হামলার মূল পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। এদিকে ওয়াশিংটন তাদের বিরুদ্ধে করা মস্কোর এমন অভিযোগ অস্বীকার করেছে।
আলোর মুখ দেখছে না রুপির মাধ্যমে ভারত-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য। কয়েক মাস আলোচনার পরও মস্কোর কোষাগারে নিজেদের মুদ্রা রাখতে রাজি করাতে পারেনি দিল্লি। সেই সূত্রে আলোচনা স্থগিত হয়েছে। ভারতের দুই সরকারি কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পকে অবিলম্বে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সংখ্যা ও গতি বাড়াতে হবে। খবর আলজাজিরার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশে ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার (৩ মে) রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আইনসভার সদস্যদের সাথে এক বৈঠকে বলেন, রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করবে না বরং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক প্রসারিত করবে।