অনতিবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রাশিয়
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) সভাপতি এলা পামফিলোভা কমিশনের এক বৈঠকে বলেছেন, দেশটির আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৯ জনে দাঁড়িয়েছে।
কর্নেল আসিমি গোইটা যখন ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মালির ক্ষমতা দখল করেন, তখন তার সমর্থকদের হাতে দেখা গিয়েছিল রাশিয়ার পতাকা।
রাশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ও কার্গো জাহাজে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে এটা নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছে জরুরি মন্ত্রণালয়ের মুরমানস্ক শাখা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে দেশটি এ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
রাশিয়ায় লাফিয়ে বাড়ছে ডিমের দাম। এমন পরিস্থিতিতে দেশটির সরকার জানিয়েছে, আগামী বছরের প্রথমার্ধে দেড় বিলিয়নের বেশি ডিম আমদানি শুল্কমুক্ত করা হবে।
কোনো রকম ঘোষণা ছাড়াই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
ইরানের সঙ্গে রাশিয়ার নতুন চুক্তিতে বড় অগ্রগতি বা প্রস্তুতির কথা জানানো হয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ বৃহস্পতিবার ২০২৪ সালের ১৭ মার্চ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।
চেম্বারের প্রধান ভ্যালেন্টিনা ম্যাটভিয়েনকো জানান, কার্যত প্রেসিডেন্টের প্রচারণা শুরু করে সিনেটররা সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে তারিখটি অনুমোদন করেছেন।
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি।