রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরো ছয় মাস ২৯ দিন বাড়িয়েছে সরকার। সোমবার (২৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সফরকারী আফগানিস্তানকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র ও সরকার প্রধানের সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্ক যাচ্ছে লিফট কিনতে- এমন খবরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে।
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর।’
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, দেশের অব্যাহত উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলকে কাজ করতে হবে।মঙ্গলবার বিকেলে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কার্যকর অবদান রাখবে।
দেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়ন। বীর মুক্তিযোদ্ধা এবং পাবনার এই কৃতী সন্তানের সফর ঘিরে পাবনা শহরসহ পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের জন্য অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।শুক্রবার (৫ মে) ব্রিটিশ রাজাকে উদ্দেশ্য করে এক চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, ‘মহামান্য রাজা তৃতীয় চার্লস ও মহামান্য রানি ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষে দীর্ঘ, সমৃদ্ধ ও সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ ও বনানী কবরস্থানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।