সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্র
নবনির্বাচিত রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী সফরের উদ্দেশে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী লস অ্যাঞ্জেলেসের প্যারিস শহরে নবনির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করবেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি 'ভয়াবহ সমর্থন' না দিতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এছাড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জ্ঞাপন করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে বিরল এক বৈঠকের প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ এখানে ‘মিঠামইন সেনানিবাস’ নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।
রাশিয়ার সেনাদের সহযোগী ‘ভাড়াটে বাহিনী’ হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ওয়াগনার গ্রুপটির ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে ৯ হাজার সেনা সরাসরি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এ দাবি করেছে।
উত্তর কোরিয়া শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের পরিকল্পিত যৌথ সামরিক মহড়া নিয়ে এগিয়ে গেলে, উত্তর কোরিয়া নজিরবিহীন প্রতিক্রিয়া দেখাবে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায়, এই যৌথ মহড়ার বিষয়ে দ্রুত পরিকল্পনা করা হয়।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে নির্বিচার গুলিবর্ষণে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের সবাই পরস্পরের কাছাকাছি ছিল। ছোট্ট শহর আরকাবুতলায় শুক্রবার এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা-মাতা এবং পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত করে মোনাজাত করেছেন।
জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে।