মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আশ্বস্ত করতে চেয়েছেন যে যদিও পরবর্তী সংসদ নির্বাচন বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, তবে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় আগ্রহী, কে জিতবে বা হারবে তাতে নয়।
রাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হচ্ছে। অনেক রাজ্যে ফলাফলও প্রকাশিত হয়েছে। তবে কোনো কোনো রাজ্যে এখনো ভোট চলছে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, রিপাবলিকানরা বেশ এগিয়ে রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খল ও আর্থিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি সংকট এখন বৈশ্বিক সংকট। বাংলাদেশ শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং জ্বালানির প্রাপ্যতা থাকবে। দেশের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই করব। দেশে ডলারের কোনো সঙ্কট নেই।’
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউক্রেন যুদ্ধে পরস্পর বিরোধী অবস্থান থাকার পরেও মস্কো এবং ওয়াশিংটনের যোগাযোগের চ্যানেল খোলা থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দুই বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে মনোভাব জানাবে দেশটির জনগণ। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের ওপর বাইডেনের বাকি মেয়াদ কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন।যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় চার নেতাকে হত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে ।
যুক্তরাষ্ট্র ছয়টি পরামাণু শক্তিধর বি-৫২ বোমারু বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে একটি ঘাঁটিতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)।
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অবতরণ করে।