রাষ্ট্র

দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দোষীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’ বুধবার রাতে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলায় ২ জন নিহত

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে।কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।তারা বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

টিকা গ্রহণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস প্রতিরোধী টিকার পুরো ডোজ গ্রহণকারীদের জন্য মেক্সিকো ও কানাডা সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মহামারীর সংক্রমণ রোধে গত বছরের মার্চে সীমান্তে চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল দেশটি। চলতি বছরের নভেম্বর থেকে টিকা গ্রহণকারীরা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন।

আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠাবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে মানবিক ত্রাণ পাঠাবে যুক্তরাষ্ট্র

তালেবান শাসকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে মানবিক ত্রাণ দিতে রাজি হয়েছে।অগাস্ট মাসে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার পর রোববার কাতারে এই প্রথমবারের মত দু-পক্ষের যে সরাসরি বৈঠক হয় - তা শেষ হবার পর এক বিবৃতিতে এ কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে যুক্তরাষ্ট্রকে তালেবান হুঁশিয়ারি বার্তা দিয়েছে বলে রয়টার্স এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি আগামীকাল সকালে লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন

রাষ্ট্রপতি আগামীকাল সকালে লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানীতে ১২ দিনের সফরের উদ্দেশে আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবেন।

পানামা জঙ্গল পাড়ি দিতে গিয়ে ৫০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

পানামা জঙ্গল পাড়ি দিতে গিয়ে ৫০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে পানামা জঙ্গল পাড়ি দিতে গিয়ে চলতি বছরের প্রথম থেকে এ পর্যন্ত ৫০ এরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।পানামার প্রসিকিউটর কার্যালয় বুধবার এ কথা জানায়।

যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্য ও জার্মানি সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।