কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন বাংলাদেশে টিকার কোন সংকেট নেই। দেশের সকল নাগরিকই কভিড-১৯ প্রতিরোধক টিকা পাবেন।
জাতিসঙ্ঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা অথবা আহত করার পরিকল্পনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। গ্রেফতারকৃতরা মিয়ানমারের নাগরিক।
যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বিদেশ থেকে সেদেশে প্রবেশ করতে চাওয়া প্রায় সব মানুষের টিকা নেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বাগাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে ইরাকে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনা অভিপ্রায় আমেরিকার নেই। তিনি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজির সঙ্গে এক সাক্ষাতে একথা জানান বলে ইরাকি বার্তা সংস্থা ‘নাস নিউজ’ জানিয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের এক উর্ধতন কূটনীতিক চীনা কর্মকর্তাদের জানান, যে যুক্তরাষ্ট্র দুটি দেশের তীব্র প্রতিদ্বন্দিতাকে স্বাগত জানায়, তবে চীনের সাথে কোনো বিরোধ চায় না।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। করোনার দাপটের মাঝেই দোসর প্রবল বর্ষণ ও ভূমিধস। যার ফলে শনিবার পর্যন্ত সরকারী হিসাব মতে মৃতের সংখ্যা ছিল ১১২। তবে বেসরকারী হিসেবে মৃত্যু প্রায় ১৪০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ অন্তত ৯৯ জন। কমপক্ষে ৫৫জন গুরুতর আহত। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
লাগাতার বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ধস। তাতে একসঙ্গে ৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতের মুম্বই থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় জেলার কোঙ্কণে। বৃহস্পতিবার সেখানকার বেশ কিছু জায়গায় ধস নামে। তাতে এক জায়গা থেকে ৩২ জনের দেহ উদ্ধার হয়েছে। অন্য একটি জায়গা থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়েছে।