পালঘরের পরে এবার ভারতের মহারাষ্ট্রের থানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাঝরাতে আগুন লেগে যায় ওই বেসরকারি হাসপাতালে। অন্তত ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাষ্ট্র
মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন।
ভারতজুড়ে ক্রমশই বাড়ছে করোনা। হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। বেড খালি নেই, নেই অক্সিজেনের সরবরাহ। এমন পরিস্থিতিতে করোনা হাসপাতালেই লাগল আগুন। মহারাষ্ট্রের পালঘর জেলার বিজয় বল্লভ হাসপাতালে শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাত ৩ টার দিকে আগুন লাগে।
করোনাভাইরাস সংক্রমণের অত্যন্ত উচ্চ হারের কারণে বাংলাদেশসহ অন্তত দেড়শ’টি দেশ ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রাশিয়া বা বিশ্বের অন্য কেউ প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয় পায় না এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের প্রাইম টাইম অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, প্রেসিডেন্ট বাইডেন অন্যান্য দেশের মোকাবিলায় দুর্বলতা প্রদর্শন করছেন যা রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১২ সদস্যের জুরির একটি প্যানেল মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় ডেরেক চৌভিনকে দ্বিতীয় এবং তৃতীয়-ডিগ্রি হত্যা এবং দ্বিতীয়-ডিগ্রি বেআইনিভাবে অনিচ্ছাকৃত হত্যা হিসাবে দোষী সাব্যস্ত করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা। সোমবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে হেফাজতের অন্তত ১০ জন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় বৈঠকে বসেন। রাত ১১ টার দিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় হেফাজত নেতারা কোনো কথা বলতে রাজি হননি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার পূর্বে ও পরে বঙ্গবন্ধুর কূটনৈতিক শক্তি ও দূরদর্শীতার যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
রাশিয়ার ওপর নতুন করে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বচনে হস্তক্ষেপের অভিযোগ এনে বেশ কয়েকজন রুশ কুটনৈতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করেছে বাইডেন প্রশাসন। যার ফলে দু দেশের মধ্যে স্নায়ু যুদ্ধ চরমতম স্তরে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক-সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন।