ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় এক মাস ধরে চালানো নির্বিচার এই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাষ্ট্র
সূর্যের আলোর সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে শনিবার দিবাগত রাতে অর্থাৎ রোববার ভোরে যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ডে লাইট সেভিংয়ের কথা মাথায় রেখে প্রতি বছর এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রে দিন শুরু হয় এক ঘণ্টা আগে।
যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ও গাজায় নির্বিচার হামলা অব্যাহত রাখায়, ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে সরিয়ে নিয়েছে তুরস্ক। এ ছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র্যাব।
অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয় গ্রেপ্তার হয়েছে। এদের মাঝে ৩০ হাজার ১০ জনকে কানাডিয়ার এবং ৪১ হাজার ৭৭০ জনকে মেক্সিকান সীমান্ত থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপার ডারবি টাউনশিপে বসবাসরত মোহাম্মদ মাহবুবুর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না।
জাতিসঙ্ঘ বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংলাপের প্রসঙ্গ তুললে কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।