বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কো-অর্ডিনেটর জন কিরবি বলেন, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অটল রয়েছি।’
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
রাষ্ট্র
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
ভারতের ওড়িশায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮-এ। এ ঘটনায় আহত আছে প্রায় এক হাজার জন। ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে শুক্রবার তুর্কিয়ের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তিন দিনের সফরে আগামী মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একাডেমিতে ক্যাডেটদের স্নাতক সমাপনী উৎসবের মঞ্চে প্রেসিডেন্ট জো বাইডেনের পড়ে যাওয়ার ঘটনা গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পড়ে গেছেন বাইডেন।
বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসা নীতি বৈদেশিক নীতির পরিপ্রেক্ষিতে একটি চমৎকার সংযোজন হিসেবে বিবেচিত হতে পারে। তবে মার্কিন অভিবাসননীতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে। অস্পষ্ট হওয়ার জন্য এই নীতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কর্তৃক অসাংবিধানিক ঘোষিত হতে পারে। তা ছাড়া আন্তর্জাতিক আইনগত নীতি লঙ্ঘনের দোষে দুষ্ট হিসেবে চিহ্নিত হওয়ার যোগ্য।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তুরস্ক যাচ্ছে লিফট কিনতে- এমন খবরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে।