সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দুই দফায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রায়
কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি ও ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ফয়সাল হাসান (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে যশোর সিটি কলেজে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নেভাতে হয়, তা নিজ হাতে দেখালেন মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহম্মেদ। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক মহড়ায় আগুন নেভানোর কৌশল প্রদর্শন করে উপস্থিত ব্যক্তিদের সচেতন করেন তিনি।
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ইসরায়েলের নতুন নির্দেশনা মেনে দেশটির আকাশসীমায় চলাচলকারী ফ্লাইটে নির্দিষ্ট ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকছে এয়ার ফ্রান্স।
ইসরায়েলের নতুন নিরাপত্তা নির্দেশনা মেনে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী পাইলট ও কেবিন ক্রুদের তেল আবিবগামী ফ্লাইটে দায়িত্ব পালন থেকে বাদ দিয়েছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ২৪০টি পূজামণ্ডপে মোট ২৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সিনিয়র ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।