শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে মহাসড়কের কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়ে একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
রায়
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি ট্রাককে প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়।
জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী আদিবাসী ঐতিহ্যবাহী বুড়ি কালী সহরায় মন্দির চত্ত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। এতে নিজেদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন করেন আদিবাসী শিল্পীরা। এদিকে এ উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবুল হোসেন গাজী (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে এ ঘটনা ঘটে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা শোচনীয়। মন্ত্রণালয়ের অধীন ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই লোকসানে রয়েছে, আর কয়েকটি পুরোপুরি বন্ধ।
ভারতের মুম্বাইয়ের লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো এক তরুণীকে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত অঞ্চলে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কাছের রামোন বিমানবন্দর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রির সুযোগ করে দিতে নিজেদের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিতে ছাড় দিয়েছে ভারত সরকার।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের বরেণ্য পরিচালক, প্রযোজক ও অভিনেতা প্রবীর রায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করা হয়েছে।