রেলক্রসিং দুর্ঘটনার বিচারিক তদন্তে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
রিট
গরমে পুড়ছে গোটা ইউরোপ। সবচেয়ে খারাপ অবস্থা ব্রিটেন, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক ও জার্মানির। ইতোমধ্যেই তাপপ্রবাহের কারণে গোটা ইউরোপে মৃত্যু হয়েছে দেড় হাজার মানুষের। এই প্রাকৃতিক দুর্যোগের থাবা থেকে বাদ যায়নি বিমানবন্দর, রেল, সড়ক এমনকি সেতুও।
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে আপাতত সবার আগে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে এক প্রতিপক্ষ ছিটকে যাওয়ায় এখনপ্রতিদ্বন্দ্বিতা হবে চার প্রার্থীর মধ্যে।
১০ ডাউনিং স্ট্রিটে সময় ফুরিয়ে এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাকে ঘিরে জল্পনার মাঝেই এবার ঋষিকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নামলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।
বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করে ১২ কোটি টাকার বেশি ফি নেয়ার অভিযোগের তদন্ত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী।বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম।
ক্রেমলিন বলেছে যে পূর্ব ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াই করার জন্য গত সপ্তাহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্রিটিশ নাগরিকের বিষয়ে মস্কোর সাথে কথা না বলে যুক্তরাজ্যের উচিত ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অংশের নেতাদের সাথে কথা বলা।
আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ইউরোপীয় ইউনিয়নের সাথে সরাসরি সংঘাতের পথে এগোচ্ছে ব্রিটেন। উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে সংঘাতের মুখে কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে ইইউ।
পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
যে প্রতিষ্ঠান থেকে সেবা নেয়া হবে, সেখানেই এসব প্রমাণ দেখাতে হবে।কোন প্রতিষ্ঠান যদি সেবাগ্রহীতার কাছ থেকে এসব প্রমাণ সংগ্রহ করে না রাখে, তাহলে সেসব প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব করা হয়েছে।