বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হুকুমদাতা হিসেবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।
রুল
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।
‘আমাদের চলমান সংগ্রামের মূল লক্ষ্য গণতন্ত্র ও দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে বেগবান করা। ‘৯০ এর গণঅভ্যুথানের চেতনায় গণতন্ত্রের দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় অর্জন করা।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি ইন্তেকাল করেছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন। আজকে স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে। সেই বিকৃত ইতিহাস সম্পর্কে আমাদেরকে নতুন প্রজন্মকে জানাতে হবে। সরকারের স্বাধীনতার বিকৃত ইতিহাস সম্পর্কে জনগন সজাগ করতে হবে।’
শ্যালক কাজী একরামুল রশিদের করোনা পজিটিভ হওয়া ১৪ দিনের কোয়ারেন্টাইনে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভার্চুয়ালে অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব একথা জানান।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
নির্বাচনের ফলাফল বতিল করে পুনরায় নির্বাচন দিতে এবং বাস পোড়ানো মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে শনিবার (১৪ নভেম্বর) ও রোববার (১৫ নভেম্বর) প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
ভোটে অনিয়মের অভিযোগ এনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস আগুন দেওয়ার ঘটনায় বিএনপির উপর অভিযোগ দেওয়ায় বিবৃতি দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে হেয়প্রতিপন্ন করতে এবং এর দায় চাপিয়ে নেতাকর্মীদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে চায় সরকার।