রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপের একটি সামরিক বিমান ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণে অন্তত একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। স্থানীয় রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রুশ
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শস্য রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর।
চার মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। রুশ আগ্রাসনে ইউক্রেনের বিভিন্ন শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কিন্তু এখনো ইউক্রেনকে পুরোপুরি কব্জা করতে পারেনি রুশ সৈন্যদল। এই প্রেক্ষাপটে ইউক্রেনের আরো এক গুরুত্বপূর্ণ শহর দখলের পথে ভ্লাদিমির পুতিনের দেশ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান ও রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রীণসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
দখলকৃত ইউক্রেনিয়ান দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক সফর করছেন। তিনি ইউক্রেনের শস্য রপ্তানী নিয়ে আলোচনার লক্ষ্যে আঙ্কারায় মঙ্গলবার দু’দিনের এ সফর শুরু করেন।মস্কোর হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রূপ্তানী বন্ধ রয়েছে।
পূর্ব ইউক্রেনে ৩২ বছর বয়সী এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রুশ হামলায় নিহত হন তিনি।
সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া। নিপ্রো শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম ৩০-এরও বেশি।