সুস্থ থাকতে প্রতিদিন সকাল-বিকাল হাঁটাহাঁটির অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। তবে এই হাঁটাহাঁটি নিয়ে এবার চিকিৎসাবিজ্ঞান ও ফিটনেস বিশেষজ্ঞরা নতুন ও মজার একটি পরামর্শ দিয়েছেন। তারা সামনের দিকে হাঁটার পরিবর্তে প্রতিদিন অন্তত কয়েক মিনিট পেছনের দিকে বা উল্টো দিকে হাঁটতে বলছেন।