চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ হাজার ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ১৮৩ কোটি টাকা (প্রতি ডলার ১১১ টাকা ধরে)।
রেমিট্যান্স
বৈধপথে দেশে বৈদেশিক আয় পাঠালে আজ থেকে ৫ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা। সরকারের ২.৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি অতিরিক্ত আরও ২.৫ শতাংশ প্রণোদনা দেবে ব্যাংকগুলো
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলারের দাম বাড়ানো হয়েছে। প্রবাসী আয়ের প্রতি ডলারের দাম এখন থেকে সর্বোচ্চ আড়াই শতাংশ বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রতিদিন প্রবাসীরা বৈধ পথে ছয় কোটি ৯৪ হাজার ৬১৫ মার্কিন ডলার পাঠিয়ছেন।
সেপ্টেম্বরে আনুষ্ঠানিক চ্যানেলে ১.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
বৈদেশিক মুদ্রার সংকট কাটানোর অন্যতম সহজ উপায় রেমিট্যান্স প্রবাহ বাড়ানো। আর বৈধ উপায়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানো সহজ করতে হবে। তাই বৈধ পথে রেমিট্যান্স পাঠানো বাড়াতে প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছানোর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।
ফরিদপুরের বাসিন্দা জনি মিয়া (আসল নাম নয়) সৌদি আরবে মেকানিক হিসাবে কাজ করছেন গত সাত বছর ধরে।
চলতি বছরের জুন মাসে রেকর্ড পরিমাণ (২১৯ কোটি ৯০ লাখ ডলার) প্রবাসী আয় এসেছিল দেশে। তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল জুনের রেমিট্যান্স। তবে পরের মাস জুলাইয়ে এসে কিছুটা কমে যায় প্রবাসী আয়। জুলাই শেষে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের বা ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশে।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। যা বছরের ভিত্তিতে ৫ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের দাম আরও ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে। পাশাপাশি আমদানি নিষ্পত্তিতেও ডলারের দাম ৫০ পয়সা বৃদ্ধি করে ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়।