আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, তাই সব রাজনৈতিক দলকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোধ
আর্থিক অপরাধ প্রতিরোধে কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা উন্নয়নে বরিশালে ‘অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন দমন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।
রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বাজারে চাঁদা আদায়, ফুটপাত দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে।
হরমুজ প্রণালি বন্ধের পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ মেনে নেবে না বলে জানিয়েছে ইরান। এই পদক্ষেপ মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার রাষ্ট্রের রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, মাদকসেবনের অভিযোগে পাঁচজন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজনকে ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে