নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
র
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে থাকায় বগুড়ার বাজারে কমেছে সবজির দাম। শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার মতো মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে টমেটো ও গাজরের দাম এখনো তুলনামূলক বেশি। অন্যদিকে মাছের বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে।
দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের নিশ্চয়তা দাবি করেছেন তারা।
আধুনিক যুগে এখন সবাই ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলস দেখেই ঘণ্টার পর ঘণ্টা পার করেন। যারা রিলস দেখেন তাদের জন্য রয়েছে এক অদ্ভূত চাকরির সুযোগ।
অভিনয়জীবনের ২৮ বছর পার করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল এখন ব্যস্ত সময় পার করছে ঘরোয়া লিগ এনসিএলে। নতুন প্রধান কোচ ডেভিড হেম্প কক্সবাজার ভেন্যুতে বসেই দেখছেন সব ম্যাচ। তবে এই টুর্নামেন্টে নেই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার রুমানা আহমেদ।
চলতে চলতে হঠাৎ করেই ফ্রিজ থেকে বিকট বা কটকট শব্দ হওয়া খুবই সাধারণ একটি বিষয়, যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। সাধারণত এক বা দুই মিনিট অন্তর ফ্রিজ থেকে এ ধরনের শব্দ বের হলে অনেকেই মনে করেন ফ্রিজটি বুঝি নষ্ট হয়ে গেল।
চিকিৎসককে মারধর ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রীকে। ঘটনাটি ঘটে ভারতের কেরলের পোন্নুরুন্নি এলাকার একটি ফ্ল্যাটে। মালয়ালম ওই দুই তারকার নাম অতুল্যা চন্দ্র ও বিবিন পেরুমপিল্লি।
ডিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসির পর আর্জেন্টিনার জাতীয় দলের ১০ নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয়; এটা ফুটবলের ইতিহাস আর গর্বের প্রতীক। মেসি জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর কে এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন, সেই প্রশ্ন এখন সবার মুখে।