লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম নিহত হয়েছেন।

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। 

গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধায় ২৫ দোকান ও ৮টি বসতবাড়ি পুড়ে ছাই

গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের হাট লক্ষ্মীপুর বাজারে শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ২৫টি দোকান ঘর এবং ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে সামাজিক সচেতনতার লক্ষ্যে আজ জেলা ছাত্রলীগের  উদ্যোগে শতাধিক নেতাকর্মীর মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের শীর্ষ ৩ জামায়াত নেতা কারাগারে

লক্ষ্মীপুরের শীর্ষ ৩ জামায়াত নেতা কারাগারে

সন্ত্রাস দমন আইনের মামলায় জেলায় আজ জামায়াতের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন- জেলা জামায়াতের আমির রুহুল আমিন, সেক্রেটারি হাফিজ উল্যা ও জেলা কমিটির সিনিয়র নেতা নুরুল হুদা। 

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসতঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায়  প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে  নিহত ১ : আহত ৮

লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ : আহত ৮

লক্ষ্মীপুর জেলার সদরে মান্দরীতে আজ সকালে  হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার  পাশে ডোবায় পড়ে একজন নিহত  এবং ৮ যাত্রী আহত হয়েছেন। মৃত ব্যক্তি  রামগতি  পৌরসভার  আলেকজান্ডার  এলাকার  সুজন গ্রামের  মো: মতলবের ছেলে মো: বাদশা (৪০) সে  বাসের সুপার ভাইজার ।

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড

জেলার রায়পুরে ব্যবসায়ী আলমগীর হত্যা মামলায় দুই ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। 

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ আগস্ট) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহ ধর্মপুর গ্রামের বটের পুকুরপাড়ে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু

লক্ষ্মীপুরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর তীরবর্তী টুনিরচরে বজ্রপাতে ১৯ মহিষের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত মহিষগুলো উদ্ধার করে মেঘনায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরের প্রাণিসম্পদ কর্মকর্তারা।