নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ছাদ থেকে আপরশি মারমা (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।
লাশ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লাশটি ভারতীয় সীমানায় পাওয়া যায়। নিহতের নাম সরোয়ার হোসেন (৪৫)। তিনি ওই উপজেলার বাসিন্দা।
ঢাকার আশুলিয়ায় একটি কারখানার সেপটিক ট্যাংক থেকে এক পরিচ্ছন্নতাকর্মীসহ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গাজীপুরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বাসহ দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তাদের লাশ সিটি করপোরেশনের সদর থানাধীন পশ্চিম বাউপাড়া ও উত্তর সালনা এলাকা থেকে উদ্ধার করা হয়।
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরো দুইটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
নোয়াখালীর সুধারামের ভাটিরটেক গ্রামে মৃগী রোগে আক্রান্ত তাহমিনা আক্তার (১৯) নামে এক প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই তরুণীর পিতার নাম মো. সেলিম। তাহমিনা দীর্ঘদিন মৃগী রোগে অসুস্থ ছিল।
বরগুনা পাথরঘাটায় বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়ার পথে জলদস্যুর হামলায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দু‘জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যরা এখনো নিখোঁজ রয়েছেন।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে সিআরবি শহীদ মিনারের পাশে থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।