আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: এস এ মালেক ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লেক
দেশে এক চত্বরে বহু সিনেমা হলের সুবিধাসম্পন্ন সিনেপ্লেক্স স্থাপনের প্রবর্তক স্টার সিনেপ্লেক্সের চট্টগ্রাম শাখা উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এটি ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখা।
কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। একই সঙ্গে কাপ্তাই লেকে আর কেউ যাতে অবৈধ দখল না করতে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
আগামীকাল ও পরশু টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই এলাকার রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল চার বছর আগে মারা গেছেন।
সুন্দরবনে মধু আহরণের সময় এক মৌয়ালকে ধরে নিয়ে গেছে বাঘ।শনিবার দুপুরের দিকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকীর ফরেস্ট স্টেশনের আওতাধীন খেজুরদানা এলাকায় এ ঘটনা ঘটে। তবে সহযোগীরা চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল খালাস চেয়ে আপিল দায়ের করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরির লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ আজ সোমবার (১৮ এপ্রিল)।
সাংস্কৃতিক সৃজনশীলতা বিকাশের সুযোগ দিতে সারাদেশের সব উপজেলায় একটি করে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।