যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। দেশ দুটি জোটটিতে আমন্ত্রণ পাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো যদি দেশ দুটিতে কোনো সেনা মোতায়েন করে তাহলে তার জবাব দেবে রাশিয়া।
ল্যান
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গ্যানাইজেশন) সম্প্রসারণে সম্মত হয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান সংস্থার সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে ভেটো প্রদান করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ফলে দেশ দুটির সদস্য হতে বাধা আর রইল না। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামি ৭ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় এ সিরিজ।
নেদাল্যান্ডসের সমুদ্র পাড়ের শহর জিরেকিজিতে সোমবার টর্নেডোর বিরল আঘাতে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে নয়জন।গত তিন দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই প্রথম মারাত্মক টর্নেডো।
বাংলাদেশের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ফিনল্যান্ড।বাংলাদেশে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রন্ডে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তার দেশের এ আগ্রহের কথা জানান।
২০১৪ সালের পর আবার হোয়াইট হাউসে পা রাখলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মঙ্গলবার জেসিন্ডা আরডার্নের সাথে দীর্ঘ বৈঠক করেছেন জো বাইডেন। বাইডেনের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীনের প্রসঙ্গ।
‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার সরকার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করছে।
প্রায় চার বছর ধরে মঙ্গলের মাটিতে এর গঠন প্রকৃতি নিয়ে অনুসন্ধান শেষে নাসার ইনসাইট ল্যান্ডার চলতি গ্রীষ্মে অবসর নিতে যাচ্ছে। ল্যান্ডারের সৌর প্যানেলে মঙ্গলের ধুলোয় ঢেকে যাওয়ায় এর শক্তি হ্রাস পাচ্ছে।
চলমান ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ফিনল্যান্ড ও সুইডেনের সাময়িক জোট ন্যাটোতে যোগদানের খবর নিয়ে চলছে তুমুল আলোচনা। দেশ দুটি ন্যাটোতে যোগদান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তুরস্ক।
করোনা আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।শনিবার সকালে আরডার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত, আমি আমার পরিবারের বাকি সদস্যদের সাথে যোগ দিয়েছি এবং করোনা পজিটিভ হয়েছে।’