পাবনা বুলবুল কলেজের শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিটের ঘটনা ধামাচাপা দিতে নির্যাতিত ছাত্রকেই নারী উত্যক্তকারী সাজিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। মারপিটের পর পরই ঘটনা ভিন্নখাতে নিতে ফারজানা রহমান নামের এক বান্ধবীকে দিয়ে নির্যাতিত শরিফুল ইসলাম স্বাধীনের বিরুদ্ধে শ্লীলতাহানির অসত্য অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দেয়।
শিরোনাম
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
শহীদ বুলবুল কলেজ
পাবনা প্রতিনিধি: বেশকিছুদিন বন্ধ থাকার পর পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজে অধ্যক্ষর সামনেই শ্রেণীকক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষার্থীকে মারপিট করেছে। এ ঘটনায় রোববার (২০ জুন) পাবনা সদর থানায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।