দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলমান করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানাতে বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী
বর্তমানে দেশের কওমি মাদরাসা ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে, করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় এবার কওমি মাদরাসাও বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার থাকলেও তা আর হচ্ছে না।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
শিক্ষা-প্রতিষ্ঠান খুলছে কিনা, আবাসিক হলগুলো কবে খোলা হবে, শিক্ষাসংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। এজন্য অগ্রধিকার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেয়ার কার্যক্রম চলছে।
‘শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম সংশোধন করা হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়নসহ কারিগরি ও আইসিটি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করছে সরকার।’
কিছু দিন আগেই প্রকাশিত হয়েছিল ২০২১ সালের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সিলেবাস। সিলেবাস নিয়ে বিতর্ক থাকায় এই সংক্ষিপ্ত সিলেবাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ফেব্রুয়ারীতে হচ্ছে না ২০২১ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুন মাসে এসএসসি পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।