ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
নওগাঁ জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী পাঁচশ’ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রথমে বিনামূল্যে মাদক দিয়ে আসক্ত করে পরে তাদের কাছে তা বিক্রি করা হতো বলে জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তার দাবি, এভাবেই বিগত সরকারের সময়ে সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে।
পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৫৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হওয়া আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আটজন চীনা শিক্ষার্থী।
নেত্রকোনার মদনে আলোচিত শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পঞ্চগড় জেলায় বিগত পাঁচবছরে বিভিন্ন সময়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা দেওয়া হয়েছে।