সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্বিতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের রেশসবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
শিশু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু নেফ্রোলোজি বিভাগে দুটি শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) শুভ উদ্বোধন করা হয়েছে।
নওগাঁর ধামইরহাটের উত্তর দূর্গাপুর এলাকার ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ানুর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ইয়ানুর একই গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহর ছেলে।
নাটোরের সিংড়ায় অবৈধভাবে পেতে রাখা বানার বাঁধ থেকে মাছ চুরির মিথ্যা অপবাদ দিয়ে আলিফ হোসেন (৬) ও এলামুল হক (৮) নামের দুই শিশুকে নৌকায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে একটি মৎস্য খামারের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর নিহতদের দুই পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।নিহতরা হল কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকার আনন্দ দাসের মেয়ে স্বপ্না দাস (৬) ও একই এলাকার সুজন দাসের মেয়ে রুদেলা দাস (৭)।
গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ এলাকা থেকে অপহরণ হওয়া ৭ মাস বয়সী এক শিশুকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আপন দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে হাত-পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তার নাম আরাফাত হোসেন (১২)।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর থানার ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজের ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালা থেকে শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।