সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় পানিতে ডুবে রিপন হোসেন (৪), জাবির হোসেন (৪) ও রুহুল আমিন (৭) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শিশু
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মা কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক।
ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও ঘটনার প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর ঘটনায় লিটন মাতবর (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) ও মো: রিমন (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।
কেবলমাত্র বায়ুদূষণজনিত কারণে ইউরোপের ২৭টি দেশে প্রতি বছর ১ হাজার ২শ’রও বেশি শিশু ও অপ্রাপ্তবয়স্কের মৃত্যু হয়। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশ গবেষণা সংস্থা ইইউ এনভায়র্নমেন্টাল এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) বৃহস্পতিবার এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত তিন মাসে দেশজুড়ে অন্তত ১২৮ শিশু নিহত হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরো ২২৫ শিশু বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।