সন্তান পরিচয়ে দুই শিশুকে মালয়েশিয়ায় পাচারকালে ২ নারীসহ তিন জনকে আটক করেছে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
- সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে
- * * * *
- চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগ
- * * * *
- সেন্টমার্টিনে চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু
- * * * *
- দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক, জানা গেল আসল কারণ
- * * * *
- জামায়াতে ইসলামীর দলীয় লোগোতে আসছে পরিবর্তন
- * * * *
শিশু
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, দেশে শ্রমে নিয়োজিত শিশুর মোট সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন বা ১৭ লাখ। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ১ দশমিক ২ মিলিয়ন বা ১২ লাখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শ্বাসরোধে শিশু হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
যুক্তরাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন, আশ্রয় প্রত্যাশী ২০০ শরণার্থী শিশু সরকারি আশ্রয়কেন্দ্র (হোটেল) থেকে হারিয়ে গেছে। এই আশ্রয়কেন্দ্রের দায়িত্বে আছে দেশটির হোম অফিস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার গত শনিবার এক অনুসন্ধানমূলক খবর প্রকাশ করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীকে সম্পৃক্ত করার মাধ্যমে স্কাউট আন্দোলন জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও ‘স্মার্ট দেশের দিকে নিয়ে যাওয়ার জন্য শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
গত বছর ভারত ও ইন্দোনেশিয়ার কয়েকটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি দূষিত কাশির ওষুধ সেবন করে তিন দেশে কমপক্ষে ৩০০ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর এবার এক বিশেষ তদন্ত শুরু করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি এবং ভাষা সুরক্ষা ও প্রসারে প্রায় তিন বিলিয়ন কানাডিয়ান ডলার দিবে দেশটির সরকার৷ গির্জার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্কুলে প্রায় এক শতক ধরে আদিবাসী শিশুদের ওপর চলা নির্যাতনের ক্ষতিপূরণ হিসেবে কানাডা সরকার ২.৮ বিলিয়ন ডলার দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারের সাথে এ বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন আদিবাসীদের প্রতিনিধিও৷
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবার এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় সাধারণ ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
থাইল্যান্ডের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটিতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে তাতে আগুন ধরে গেলে এসব মানুষ মারা যায়। সোমবার পুলিশ এ কথা জানিয়েছে।