বাদাম তোলার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে বজ্রপাতে তিনশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত আট শিশুসহ ৯ জন।
শিশু
মেহেরপুরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ( ৫ম পযায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী শিশু মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর-শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন শিশু দুটির মা নাকানো এরিকো।
রাজশাহীর পবা উপজেলায় মাটিবোঝায় ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা।
একটি শিশু বড় হলে কেমন হবে তার ভিত্তি তৈরির জন্য তিন থেকে ছয় বছর বয়স খুব গুরুত্বপূর্ণ। এই সময় পরিবার শিশুকে কিভাবে গড়ে তুলছে, কী শেখাচ্ছে তার উপর নির্ভর করে বড় হয়ে তার বুদ্ধিমত্তা, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ, আত্মবিশ্বাস ইত্যাদি কেমন হবে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে কাছে পেয়ে অঝোরে কাঁদছে একটি শিশু।
পাবনা প্রতিনিধি:ইভটিজিংয়ের অভিযোগ এনে পাবনার আটঘরিয়ায় অনিক হোসেন নামের ১১ বছরের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। এ অভিযোগে কামাল হোসেন ভুঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর চলে গেলেন শিশু কন্যা ফাতেমাও।
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মালেকা বাপের দোকান এলাকায় বাবার কোলে সন্ত্রাসীদের গুলিতে তিন বছরের শিশু তাসফিয়া আক্তার জান্নাত হত্যাকাণ্ডের মূল হোতা সন্ত্রাসী রিমনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।