পাবনা শহরের গোবিন্দা মহল্লায় ইটের দেয়াল চাপা পড়ে রাহেনুল ইসলাম নামক আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু
শিশুরা অপরাধ যাই করুক না কেন ১০ বছরের বেশি সাজা দেওয়া যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। একই সাথে শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয় বলে রায়ে বলা হয়েছে।
টি আই তারেক(যশোর): যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে এক প্রসূতির গর্ভ থেকে মেয়েশিশুর শরীর বের করলেও মাথা ভেতরে রয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
নাটোরের লালপুরে একসাথে দুই শিশুকে ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মোবাইলে ধারণ করে রাখা শিশু যৌন নির্যাতনের একটি ভিডিও শনাক্ত করে গুগল। এরপর গুগলের দেয়া তথ্যে বরিশালের সেই নিপীড়ককে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ।
টাঙ্গাইলে শিশু মাসুদ রানা সয়নকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের মামলায় দুই আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রংপুর মহানগরীর বিধাতারই এলাকায় ১৩ বছরের শিশু ধর্ষণের মামলায় আইনুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাস বয়সি এক শিশু কন্যা সন্তানকে হত্যা করেছে এক মাদকাশক্ত স্বামী। ঘুমিয়ে থাকার কারণে আড়াই বছরের ছেলে ফাহিম আলী বেঁচে যায়
চট্টগ্রাম নগরীরতে ৬০ পথশিশুকে ইচ্ছেমত সুপার শপে কেনাকাটার ব্যবস্থা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। ‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সাথে’ নামে এমন মানবিক উদ্যোগ নেয়া হয় সিএমপি পুলিশের পক্ষ থেকে।
দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৬ মাস থেকে ৫ বছর বয়সী দুই কোটি আট লাখ শিশুর কাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ পরিপূরক নিয়ে পৌঁছেছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিসেফ।