ক্রেমলিন মঙ্গলবার বলেছে, ইউক্রেন সংঘাত সমাধানে কোনো অগ্রগতি হতে পারে না যতক্ষণ না কিয়েভ দখলকৃত অঞ্চলগুলোকে রাশিয়ার হিসেবে স্বীকৃতি দেয়।
- সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
- * * * *
- নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- * * * *
- শাহজাদপুরের সাবেক মেয়রকে গ্রেফতারে বাধা, আটক ৪
- * * * *
- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি
- * * * *
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৪৯
- * * * *
শিয়া
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া আপাতত পারমাণবিক হামলার ধারণার পরিবর্তে শত্রুকে নিরস্ত্র করার জন্য প্রচলিত আগাম হামলার সামরিক নীতি প্রবর্তন করে তার সামরিক নীতিমালা সংশোধন করতে পারে।
ইন্দোনেশিয়ার প্রধান জাভা দ্বীপে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮ ভাগ। একই প্রদেশে অপর একটি শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি নিহত হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি আঘাত হানলো। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
ক্রোয়েশিয় গোল রক্ষক ডোমিনিক লিভাকোভিচের বীরোচিত পারফর্মেন্সে টাইব্রেকারে জাপানকে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। জাপানের তিন খেলোয়াড় তাকুমি মিনামিনো, কাউরু মিতোমা এবং মায়া ইউশিদার শট আটকে দেন লিভাকোভিচ।
কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনের ৫ম ম্যাচে এসে প্রথম অতিরিক্ত সময়ের খেলা দেখতে পেল ফুটবল ভক্তরা। এর আগে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ৪ ম্যাচে ফল এসেছে নির্ধারিত সময়ের মধ্যে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।
রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের দাম কমিয়ে ৬০ ডলার করতে ঐকমত্যে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার তারা এই ঐকমত্যে পৌঁছেছে।
সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে ২–১ গোলে হারানোর মতো চমক দেখিয়ে কাতার বিশ্বকাপের ই গ্রুপের সেরা হয়ে মাথা উঁচিয়ে শেষ ষোলোতে প্রবেশ করল এশিয়ার দেশ জামান। রোমাঞ্চকর নাটকীয় খেলায় নতুন রূপে জামানকে দেখল বিশ্ববাসী।