ইউক্রেন যুদ্ধ নিয়ে কঠোর বৈশ্বিক অবরোধের মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯৬৩ আমেরিকানকে রাশিয়া প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এ তালিকায় হলিউড সেলেব্রেটি মর্গ্যান ফ্রিম্যান, অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রব রেইনারও রয়েছেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন এ খবর প্রকাশ করেছে।
শিয়া
ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে কয়েকদিন আগে আটক হন ইউক্রেনীয় রাজনীতিবীদ ভিক্টর মেদভেদচুক। এই ভিক্টর মেদভেদচুক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ ব্যক্তি।
রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম গ্যাস সরবরাহ বন্ধে ২০ মে ফিনল্যান্ডের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। শনিবার গজপ্রম সেটি কার্যকর করল।
ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেভেরোদোনেৎস্কে ১২ জন এবং গিরস্কে বসতিতে একজন প্রাণ হারিয়েছেন।
ইউক্রেনের ৬২ বছর বয়সী এক বেসামরিক লোককে হত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাংক কমান্ডার ভাদিম শিসিমারিনকে।
রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন ইঙ্গিত দিয়েছেন, ইউরোপের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপোরিঝঝিয়া থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে যদি তারা রাশিয়াকে বিদ্যুতের জন্য মূল্য না দেয়।
মালয়েশিয়ায় বুধবার নতুন করে ২,০১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৮৩ হাজার ২৯৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।