প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ একথা নিশ্চিত করেছে।
শিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার সময় এখনো আসেনি। তিনি গতকাল (শুক্রবার) রুশ সরকারি বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ল্যাভরভের সাক্ষাৎকারটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। বৃহস্পতিবার মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।
যুব এশিয়া কাপে পরপর দুই ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। রবিবার কোনো ম্যাচ না থাকলেও নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতকে ২ উইকেটে হারল পাকিস্তান যুবারা। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে নিল পাকিস্তান।
রাশিয়ায় রাজনৈতিক কারণে আটক হওয়া ব্যক্তিদের চিহ্নিতকরণ ও তাদের আইনি সহায়তা প্রদানকারী একটি মানবাধিকার সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি সংস্থাটির৷সংস্থাটির দাবি, রাশিয়ার ইন্টারনেট ও কমিউনিকেশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে৷
মালয়েশিয়ায় বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জনের প্রাণহানী হয়েছে। এছাড়া বন্যায় নিখোঁজ রয়েছেন ১০ জন।বৃহ্স্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আক্রিল সানি আবদুল্লাহ সানি।
মাত্র ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মালয়েশিয়াতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পাহাড় জঙ্গল ঘেরা এ দেশটিতে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। রোববার মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান ও বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষর করেন।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার ভোরে এই অগ্ন্যুৎপাতে ধোঁয়ার কুণ্ডলী ২ কিলোমিটার পর্যন্ত উপরে উঠে যায়।