ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
শি
রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আরাফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত বিদেশিদের এদেশে ডেকে এনেছে। আর এখন বিদেশিরা শিষ্টাচারের বাইরে গিয়ে কাজ করছে।
মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আগামীকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরামের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার আয়োজনে এক মানববন্ধনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
অবিন্তা গ্যালারী অব ফাইন আর্টসে শুরু হতে যাচ্ছে 'ইলিউশন অ্যান্ড রিয়েলিটি' শীর্ষক একটি সম্মিলিত শিল্পপ্রদর্শনী। সাত দিনব্যাপী এই শিল্পপ্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠান আগামী ০৫ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে ১৪ বোতল মদসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের একটি সড়কের টোল বক্সের সামন থেকে তাদেরকে আটক করে পুলিশ।
বরগুনায় সদর উপজেলায় দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস পহলান (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
আমদানিতে কঠোরতা আরোপ করা সত্ত্বেও ২০২২-২৩ অর্থবছরে ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারের বৈদেশিক লেনদেনের ঘাটতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। ২০২২ অর্থবছরে সেই ঘাটটির পরিমাণ ছিল ৬ দশমিক ৬৫ বিলিয়ন যা বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে।
দীর্ঘদিন অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া শুরু হয়েছে। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ আগস্ট) লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় ২০১ জন শিক্ষককে পদোন্নতির মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুদ্র চন্দ্র সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।