সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণি-পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনেরও চাপ রয়েছে অনেক বেশি। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে।
শি
বোনের বাড়ি থেকে ইফতার শেষ করে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর শিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নতুন শিক্ষাবর্ষে ২২ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গুচ্ছের সকল ত্রুটি সংশোধনসহ বিগত দুই বছরের গুচ্ছের সংশ্লিষ্ট সকল খাতের আয়-ব্যয়ের তালিকা চেয়েছেন তারা। এছাড়া ভর্তি পরীক্ষায় কিভাবে খরচ করা হবে তার সুস্পষ্ট বিধি জানতে চান তারা।
ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। তীব্র গরমে হাসফাঁস অবস্থা নাগরিকদের।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির উত্তরপ্রদেশের হামিরপুর এবং প্রয়াগরাজে ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ভুয়া তথ্য এড়াতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের আইন অধি-শাখার নামে দপ্তরি কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত প্রকাশিত ভুয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এমন আহ্বান জানানো হয়েছে।
পৃথিবীতে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ সোমবার তার প্রথম মনুষ্যবিহীন যাত্রা শুরু করতে গিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে।
সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৮০০ জন।
পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (১৭ এপ্রিল) থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শুরু হলো রেলপথের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন যে, তিনি ওয়াশিংটনকে আসন্ন নির্বাচনের সময় বাংলাদেশে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করেছেন। কারণ আওয়ামী লীগ সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করতে চায়।