গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মুন্নি খানম (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
শি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে আক্রমণ চালানোর পর চীন রাশিয়ার কাছে অস্ত্র পাঠায়নি।
ক্ষমার মহান বার্তা নিয়ে স্বমহিমায় হাজির পবিত্র রমজান। এ মাসে প্রতিটি ইবাদতের প্রতিদান যেমন বহুগুণে বেড়ে যায়, তেমনি সব পাপ ছেড়ে দিয়ে ভালো মানুষ হিসেবে নিজের জীবনকে নতুন করে সাজানোর সুযোগও এনে দেয় রমজান। বিভিন্ন বৈশিষ্ট্যের সমাহার- এই মাসের মাহাত্ম্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেয়।
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। সব স্কুল-কলেজে দিবসটি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনোক্রমেই আলোকসজ্জা করা যাবে না।
রেফারির বাঁশি বাজা মাত্রই মাঠে দৌড়ে ঢুকে নামলেন লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে অপ্রত্যাশিতভাবে জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে রাশিয়ার কাছে হারের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে যুব বাঘিনীরা। এদিন ভারতকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
সারাদেশে শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বজ্র অথবা বজ্রবৃষ্টি হতে পারে।শুক্রবার সকাল ১০টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
সংগীতশিল্পী আতিফ আসলাম বাবা হয়েছেন। আজ ২৩ মার্চ তার স্ত্রী সারাহ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সামাজিক মাধ্যমে এ খবর গায়ক নিজেই দিয়েছেন।
রোমানিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে ইতালি যাওয়ার সময় বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদের উদ্ধার করা হয়।
চীনের সামরিক বাহিনীর দাবি তারা দক্ষিণ চীন সাগরে তাদের জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ সনাক্ত করেছে। তাই দ্রুত অবৈধভাবে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা জাহাজটিকে সরিয়ে নেয়ার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেও ইংরেজিতে কথা বলতে বা লিখতে বেশ অস্বস্তিতে ভোগেন মুকিত হাসান। সঠিকভাবে ভাষাটি না শেখা এবং শুধু পরীক্ষা পাসের জন্য পড়ার কারণেই এ পর্যায়ে এসেও এমনটা বোধ করেন বলে মনে করছেন এই শিক্ষার্থী।