শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।রোববার (১২ মার্চ) রাতে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
শি
দিনাজপুরের স্বপ্নপুরীতে ফিল্ড ওয়ার্কে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১২ জন শিক্ষক-শিক্ষার্থী।
অপমানের প্রতিশোধ নিতে এক শিশুকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া এক যুবক ও তার সহযোগীরা। গাজীপুর থেকে অপহৃত ওই শিশুর লাশ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চৌদ্দরশি (খাস কাউলিয়া) এলাকায় যমুনা নদীর চরের শস্য ক্ষেতের বালুর নিচ থেকে উদ্ধার করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী।
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাথে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)কর্মকর্তাদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১১ টায় আগারগাঁও অবস্থিত জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।
কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (১২ মার্চ) সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা। সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।
গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বেড়ানো শেষে ঢাকায় ফেরার পথে পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে তারা হামলার শিকার হন।