আজ সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
শি
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
এক বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিল রাশিয়া। যুদ্ধের শুরু থেকেই পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন থেকে বহু মানুষ এবং শিশুকে জোর করে নিজেদের দেশে নিয়ে যায় রাশিয়া।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই জেলার মধ্যে আন্তঃ উপজেলা বা থানায় অনলাইনে বদলির আবেদন গ্রহণ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে অধিদফতর।
কুয়াকাটার অদূরে খাজুরা নামক এলাকায় তানিয়া (১৪) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তানিয়া কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং খাজুরা এলাকার মো. কবির হোসেনের মেয়ে।
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি প্রদেশের কেন্দ্রস্থলে সোমবার সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ ভাগ।দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতিবিদ্যা সংস্থা এ কথা জানিয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)।
ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি। সেই সাথে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি একটি অবৈধ দল। তাদের জন্মই হয়েছে অবৈধভাবে। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে, দেশকে পিছিয়ে দেয়।’