নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতার আজিম উদ্দিন (১৭) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
শি
মেট্রোরেলে টিকিট বিক্রয় মেশিনে (ভেন্ডিং মেশিন) ‘কারিগরি ত্রুটি’ দেখা দিয়েছে। এতে করে বিড়ম্বরনায় পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা।
আফ্রিকার গাম্বিয়ার পরে এবার এশিয়ার উজবেকিস্তান। আবার ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখন পর্যন্ত ১৮ শিশুর মৃত্যু হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বার্তা সংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধপূর্ণ নীতির কারণে মস্কো ও ওয়াশিংটন স্বাভাবিক আলাপ-আলোচনা বজায় রাখতে অক্ষম।
দুই দিনের মধ্যে রোহিঙ্গাদের আরেকটি দল কয়েক সপ্তাহ সাগরে ভেসে বেড়ানোর পর সোমবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে অবতরণ করেছে। বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ রাশিয়ার ইংঙ্গেলস ঘাঁটিতে হামলার সময় হামলাকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয় কিন্তু এর ধ্বংসাবশেষের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে তিনজন কারিগরি স্টাফের মৃত্যু হয়।
রাজশাহীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২১ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ১০ জনই ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ৭ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। অন্যান্য অপরাধে বাকি ৪ জন আটক হয়েছেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'রুশ জনগণকে ঐক্যবদ্ধ' করার লক্ষ্যেই ইউক্রেনে রাশিয়া হামলা পরিচালনা করছে।
রোববার প্রচাতির এক সাক্ষাতকারে পুতিন 'ঐতিহাসিক রাশিয়া' পরিভাষাটি ব্যবহার করে ইউক্রেনের সার্বভৌমত্ব নস্যাৎ করাকে যৌক্তিক করে তুলতে বলেন যে ইউক্রেনিয়ান ও রুশরা অভিন্ন জনগোষ্ঠী।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে একটি সমুদ্র সৈকতে কয়েক সপ্তাহ ভেসে বেড়ানোর পর ৫৮ জন ক্ষুধার্ত ও দুর্বল রোহিঙ্গাকে পাওয়া গেছে।