জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টি মনোনীত সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
- ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে চার মন্ত্রী প্রতিমন্ত্রীর আশ্বাস
- * * * *
- মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
- * * * *
- আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় বিএনপিসহ দলগুলো
- * * * *
- ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা
- * * * *
- পাঠ্যবই ছাপা ও বিতরণে রেকর্ড
- * * * *
শি
দীর্ঘ দু’বছর পর স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল ব্যাপক। করোনা মহামারির কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় দেড় বছর।দেড় বছর পর স্কুলে কপাট খোলার প্রথম দিনে পাবনার স্কুলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি মুখ করে দীর্ঘ ৫৪৪ দিন পরে শ্রেণি কক্ষে ঢুকলো পিরোজপুরে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় পিরোজপুরেও দেড় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে আজ।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে ঘরে থাকতে হচ্ছে শিশুদের। বড়রা বিভিন্ন কাজে বাইরে যেতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরবন্দি শিশুদের শরীরে ও মনে বিরুপ প্রভাব পড়েছে।
পুলিশ বলছে, ঢাকাগামী একটি লঞ্চ থেকে চারটি শিশুকে ছুঁড়ে মেঘনা নদীতে ফেলে দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে।
করোনা মহামারিতে প্রায় দেড় বছর পর কুষ্টিয়ায় নানা আয়োজনে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। সকাল থেকে কুষ্টিয়ায় স্কুলগুলোর প্রধান ফটকে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবানুমুক্ত করে শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাসে ঢোকেন।
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকা যশোরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সারাদেশের সাথে আজ এক যোগে খুলেছে । আবারও শুরু হয়েছে পাঠদান, বেজেছে স্কুলের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে বিদ্যালয়ের আঙিনা।
ইউনিফর্ম এবং ফি আদায়ের ক্ষেত্রে স্কুলগুলোকে কড়াকড়ি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।দেড় বছর পর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে রবিবার সকালে দীপু মনি ঢাকার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আজ রবিবার মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ অনুরোধ করেন।
দীর্ঘ ৫৪৪ দিন পর আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনা মহমারিতে বন্ধের পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকেই ক্লাস শুরু হয়েছে।