ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুরু
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৮ এপ্রিল দুপুর ১২টা হতে।
মানবিক প্রয়োজন সম্পন্ন করার জন্য সুদানে রবিবার সন্ধ্যায় তিন ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা করা হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার পর দেশটির রাজধানী খার্তুমে তুমুল লড়াই শুরু হয়েছে।
শুরু হলো রেলপথের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।
চলতি বছরের নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্টিক ভিসা আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। সারাদেশে একযোগে এই বায়োমেট্রিক ভিসা আবেদন নেয়া হচ্ছে।
ঈদের ফিরতি যাত্রার টিকিট আগামীকাল শনিবার বিক্রি শুরু করবে রেলওয়ে। এ টিকিটও শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ে জানায়, শনিবার বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট।
আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।
নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এ, বি, সি ও ডি ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছুদের আবেদন আগামী ১০ মে থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব বৈসাবী। পাহাড়ে ৩ দিন ব্যাপী চলবে বৈসাবীর বর্ণাঢ্য আয়োজন। বৈসাবীকে ঘিরে পাহাড়ের প্রতিটি এলাকা এখন উৎসব মুখর।