চলতি বছর হজে যেতে ইচ্ছুক কিন্তু এখনো চূড়ান্ত নিবন্ধন করেননি, তাদের জন্য বিশেষ দিন আজ। ধর্ম মন্ত্রণালয় থেকে এক দিনের জন্য হজ নিবন্ধনের সার্ভার খুলে দেয়া হবে। চলতি বছর এটিই শেষ সুযোগ বলে মন্ত্রণালয় জানিয়েছে।
শেষ
রাজধানী ঢাকার অনেক এলাকায় সোমবার রাতে যে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল, অতিরিক্ত চাপই তার কারণ বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনের অধ্যায় শেষ হলো মো. আবদুল হামিদের।সোমবার (২৪ এপ্রিল) দুপুরে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন আবদুল হামিদ। এরপর সেখান থেকে বেরিয়ে রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ উঠবেন তিনি। ইতোমধ্যে তার প্রয়োজনীয় জিনিসপত্র স্থানান্তর করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন ছুটির পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর থেকে সমর্থকদের হতাশই করে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পর পর তিন ম্যাচ হেরে রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন নীতীশ রানারা।
ঈদের নামাজ শেষে পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাসুলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে যেন পূর্ণ বছরই রোজা রাখল।’ সহিহ মুসলিম, হাদিস : ১১৬৪
২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো: আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছলে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।