আগামী ডিসেম্বর থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশের দাম যৌক্তিকভাবে বৃদ্ধির দাবি জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
শ্রমিক
জিম্বাবুয়ে একটি সোনার খনি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় আটকা পড়েছেন আরও ১৫ জন। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমিক-কর্মচারী কনভেনশন।
বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন। এ শিল্পে কর্মরতদের আয়ু বাংলাদেশের মানুষের জীবনকালের চেয়ে ২০ বছর কম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি নতুন ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম গঠন করেছে ছয়টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একটি নারী গৃহকর্মী ইউনিয়ন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া গ্রামে নির্মাণাধীন সেফটিক ট্যাংকের বাঁশ খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একজনকে। বুধবার (২০ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে।
শেরপুরের নালিতাবাড়ীতে মৌমাছির কামড়ে কোরবান আলী (৪০) নামে এক কাঠমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে।
নারায়নগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় জেনারেটর রুমের পাইপ লাইন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন৷ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার কাশিপুরের উত্তর নরসিংপুরে জার্জিজ ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।