পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক
রপ্তানিমুখী শিল্প-কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। তবে কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সীমিত আকারে গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছিল সরকার।
কোভিড-১৯ মহামারির প্রভাবে দেশে ফেরত অভিবাসী কর্মীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অনানুষ্ঠানিকখাতে কর্মসংস্থান তৈরিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪২৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
যশোরে গণপরিবহনের শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে করিম গ্রুপ। আজ দুপুরে শহরের বকচর এলাকায় করিম ফিলিং ষ্টেশনে করিম গ্রুপের জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস ২০০জন শ্রমিকের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
সব পোশাকশ্রমিক-কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান। রোববার সকালে মহানগরের কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম লিমিটেডে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আগামী ২১ জুলাই দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদকে সামনে রেখে সব অফিস-আদালত বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকবে (২০-২২ জুলাই) তিন দিন। অন্যদিকে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয়া পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন ১৮ জুলাই থেকেই।
পাবনার ঈশ্বরদীতে চারতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
যশোর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত গণ পরিবহন শ্রমিকদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) দুপুরে শহরের নীলগঞ্জ পুরাতন বাস টার্মিনালে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে চাল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক বিক্ষোভ ও অবরোধ করেছে গার্মেন্ট শ্রমিকরা।
বিদেশে গমনইচ্ছুক কর্মরত প্রবাসী শ্রমিকদের টিকা জটিলতার জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যানমন্ত্রী ইমরান আহমেদ