বঙ্গবন্ধু নভো থিয়েটার এবং ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
সংস্থা
রাষ্ট্রীয় মালিকানাধীন কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এইচএসসি পাসে ‘ডাটা এন্টি অপারেটর’ পদে লোকবল নিয়োগ দেবে। এছাড়াও আরও একাধিক পদে লোকবল নেবে ব্যাংকটি। বাকি পদগুলোর জন্য অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী।
ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) নতুন প্রধান রবি সিনহা। তিনি বর্তমান সামন্ত কুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত গত ৩১ বছরে দেশের বাইরে কাজ করতে গিয়েছেন ১১ লাখ পাঁচ হাজার ৯২২ জন নারী।
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বাংলাদেশকে মৎস্য খাতে ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে।বৃহস্পতিবার জেনেভায় হোটেল প্রেসিডেন্টের সভাকক্ষে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে ডব্লিউটিও-এর মহাপরিচালক ড. ওকোনজো ইওয়েলা এ কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার পরবর্তী দুই বছরের জন্য ৬৮৩ কোটি মার্কিন ডলারের বাজেট প্রাথমিকভাবে অনুমোদন করেছে। এতে বাধ্যতামূলক সদস্যদের ফিস ২০ শতাংশ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয় এবং ২ থেকে ৫ কোটি মানুষ আহত হয় বলে এক আলোচনা সভায় এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ৪৩টি দেশের ১০০ কোটি মানুষ কলেরার ঝুঁকিতে রয়েছে। কলেরার অস্বাভাবিক উচ্চ মৃত্যুর অনুপাতও উদ্বেগজনক অবস্থায় আছে। মালাউই ও নাইজেরিয়ায় এ বছর মৃত্যুর হার তিন শতাংশের বেশি।
পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে মঙ্গলবার বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেও বিস্ফোরণে আহত হয়েছেন।