দেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জনগণই এসব সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দেবে।
সন্ত্রাসী
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান স্যালভেশন আর্মির (আরসার) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বিএনপি মহাসচিব আজ সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনসভা অথবা সংবাদ সম্মেলনে একের পর এক মিথ্যার রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আমার কাছে তো মনে হয় যে, “এই মির্জা আলমগীর আর মির্জা আলমগীর নেই; মিথ্যা আলমগীর হয়ে গেছেন।”
সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের শিবিরে ৪৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এ তথ্য জানিয়েছে। খবর: আল জাজিরা।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তপর (আইএসপিআর) রোববার (১১ জুন) জানিয়েছে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন সেনাসদস্য।
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চার পুলিশসহ ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দু’জন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হয়েছেন।
বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।